বাংলাবই.কম
হোম লেখক প্রকাশক বিষয় অনুসন্ধান স্কুল/কলেজ/ইউনি ছোটদের মজার থলি পাঠকের মতামত
অন্যতম আকর্ষনীয়
বিভাগ

এখানে
দেশ-বিদেশ থেকে
পাঠানো লেখা
প্রকাশ করা হয়।
প্রস্থান
ঘাসের শরীরে লেগেছে শিকারী আগুন
কী সুন্দর অদ্ভুদ জ্বলে গেলো দূর্বার ডানা
ধারনের অধিক হলে এমন-ই হয়; হলোও


আমরা বিষন্ন দুপুর দেখছিলাম গছের মগডালে
রোদকন্যা আকাশের দিকে ছিলো চোখ
মাটিতে জলের রুপে নিতান্তই জমেছিল আগুন


কী আশ্চর্য ডানার ব্যবহার
উড়ে গেল ঘাসপোকা, ঘাস হলো ছাই ।
মগ্নতা
রোদ এসে ডুবে গেল শহরের ধুলোয়
আর মেঘ জানালো আগাম বার্তা
তোমার স্নানমুখী ঠোঁটের কোণায়


সূর্যডোবা দেখতে দেখতে...
বৃস্টিতে ভিজে হলে জলের খাদ্য-


তুমি বধির হলেও পাখিরা ছিল সচল মেহোগনি ডালে
মেঘঢোল শেষে রঙধনু জাগে, আর-
তুমি দেখো লাল দুপুর ।
ঋণ
এমন নিরাপদ আশ্রয় হয়না কখনো


বন্দুর বুক পকেটে ঢুকে গেলো অরণ্য সর্পিণী
দংশন বিদ্যা জেনে গেলে বাড়ে আতঙ্ক
স্থিমিত হয় ভ্রমন বিলাস
ছেড়ে দিলাম, ধান তুলে আনা অগ্রহায়নের মাঠ
যতোসব ইদুঁরের গর্ত
জিন্সের পকেট


আগামীর ক্ষতিগৃহে ধ্বংসস্তুপের উপজীব্য হবে
নর্দমার নিস্পৃহ ভাষা...


অন্ততঃ একবার সাপদের ভোজনে তুমি হবে উত্‍কৃস্ট আহার
বুক পকেটেই জমা রাখি তাই প্রতিদিনের স্বপ্ন আমার ।
বন্ধকী
( ফয়জুন্নেছা বেগম মনি )
আমার মনটাকে আমি বন্ধক দিয়েছি
ঝিলের জলে হেলায় ভেসে
অকারণে হেসে ফুটে থাকা
একটা শাপলার গোলাপী পাঁপড়িতে ।
চোখ দুটোকে বন্ধক দিয়েছি
নীলিমার সাথে সৌহার্দ্য যার ;
কৃষ্ঞচূরা লালে ।
দুঃখ দিয়েছি-
শ্রাবনের জলে ধুয়ে পবিত্র কদমের রেনুতে
স্বপ্ন দিয়েছি
হিমালয়ের বুকে জমে থাকা এক খন্ড
বরফের সফেদতায়
ভালবাসা দিয়েছি-
বানের পানিতে ভেসে যাওয়া
অসহায়ের তরে ।
সে এসে ফিরে যায়
হায়! রিক্ত আমি,
এখন কি দেব তারে !!
কাকে বল তুমি ফিরে যেতে
( ফয়জুন্নেছা বেগম মনি )
তুমি কাকে বল ফিরে যেতে ?
ধ্বংশ মায়ার প্রান্ত ছুয়ে
এখনো ঝরে পড়ে মুমুর্ষের আর্তনাদ ।
কূলহীন নদীতে ভাঙ্গনের খেলা ;
আকাশ দেখে অট্রহাসিতে ফেটে পড়ে
প্রজাপতিরা কানাকানি করে ।
শুনেছি-
আমি চলে গেলে একটি দিনও তুমি ভাল থাকোনা
মাতাল বাতাস এসে
পাটগাছ গুলেকে পলকে মাটিতে শুইয়ে দেয়
একটি বার তুমি তাকিয়েও দেখোনা
দুশ্ছেদ্য ভালবাসার নিরত্যয় সুতোঁটি
আঙ্গুলের প্যাচে বেঁধে
মাটিতে মাদুর পেতে জুবুথবু হয়ে
তুমি পাশ ফিরে শোও-
আলোটাকে দেখোনা কখনো ।
দিগ্বিদিক ছুটে চলে ইতস্ততঃ এক বুনো হরিন
অষ্টপ্রহর দুশ্চিন্তাগ্রস্থ থেকে
তুমি জেনেও তাকে পথ দেখিয়ে দিতে
উদ্যত হওনা মোটেও-
শ্রবনের বৃস্টি মনে হয় যার কাছে নিরর্থক প্রাপ্তি;
সেই তুমি আজ কাকে বল ফিরে যেতে ?
ভালবাসা তুমি
( সোহেল )
আজ এই ক্ষনে তোমার হাতটি ধরেছি,
একসাথে দুজনে অজানার পথ চলেছি ।
জোছনা বিহীন রাতে দু'‍‌জনে হেটেছি,
তারার আলোয় পথ খুঁজেছি ।
আকাশের বুকে নেই চাঁদ
হাজার তারার মাঝেও চাঁদবিহীন
আকাশকে মনে হয় শূন্য
আমার মনের আকাশে বিরাজমান তুমি
মনে হয় পূর্নিমার পূর্ণ চাঁদ ।
তুমি ছাড়া আমি যেন শূন্য ।
তোমায় পেলে এ জীবন হবে পূর্ন ।
আজ এই খানে হিমেল হাওয়া বইছে,
তোমাকে আমাকে একসাথে ছুঁয়ে গেছে ।
আজ এই মুহুর্তে পৃথিবী যেন স্বপ্নময়,
জীবন হয়েছে কত আনন্দময় ।
আজ এসময় দু'জনে হাটছি
রেখেছি তোমার হাত এ হাতে
কথা দাও সাথী ভুলবেনা কোনদিন
জীবনে মরনে রবে একসাথে ।
আজ এসময় তুমি
স্পর্শ করলে আমায়
সারা পৃথিবী ছাড়তে পারি
শুধু তোমার ভালবাসায় ।
তুমি হৃদয় আকাশের রংধনু ।
তুমি জীবন নিউক্লিয়েসর পরমানু ।
তুমি এ জীবনের ভাবনা
এক মুহুর্ত তোমাকে
ভুলতে আমি পারিনি ।
অন্তহীন আধাঁরে
শহীদুল হক বাদল

গগণচুম্বী অট্টালিকার খোলা জানালায়,
দেখছো ওদের খর্বদেহের-
মডেল সাজানো এক প্রতিকৃতি ।
আলোর প্রথম স্পর্শে,
ছূয়ে যায় তোমার অবয়ব ।
হেয়ালী হাতনেরে; হটাত্‍ -
জানিয়ে দাও তবু সুখানুভূতি ।
অথচ; বৃক্ষের ধাবমান শিকরে
চুষে গেছে সব মাটির উর্বরা
পচন্ড খরায় নিঃশব্দ -
চেয়ে থাকে একখন্ড কালো মেঘ
স্পর্ধাহীন হাত বাড়াই-
বিসৃত তারাঁফুলের দিকে ।
বজ্রে উঠে মেঘের গর্জন
হুমরি‌‌‌ খেয়ে ছিটকে পড়ে
ক"ফোটা রক্ত ।
বিস্ময় চেয়ে থাকি, বন্ধ জানালার দিকে
সব রঙ মুছে যায়,
পাদুকা বিহীন রাজপথে মিছিলের পূনঃরিহার্সেলে
আধাঁর ঢেকে নেয় দু'চোখ -
ভ্রাম্যমান যাযাবরের ভীরে ।

‍‍‍‌‍‍‍
মুক্তির মূল মন্ত্র
মোঃ মিজানুর রহমান (সহঃ শিক্ষক-ঢাকা কলেজিয়েট স্কুল ঢাকা )

বিংশ শতকের শেষে
হতাসা আর প্রবঞ্চনার শিকার হয়েছে পৃথিবী ।
পুজিবাদ কিংবা ধনতন্ত্রের আশীর্বাদে ।
বিশ্ববাসী অবস্থান নিয়েছে দুই মেরুতে
কেউ শোষক, কেউবা শোষিত
এ থেকে হয়নি কেউ বঞ্চিত ।
কেউ আবার সমাজতন্ত্র , কেউবা বলে রাজতন্ত্র
ক্ষমতাই গেলে স্বৈরতন্ত্র।
কারো মতে ওসব নয়,
বাঁচার জন্য গণতন্ত্র ।
এত সব তন্ত্রের বন্যায়
বাঁধ ভাঙ্গা স্রোতের মত ভেসে আসছে অন্যায় ।
খুন, ছিনতাই, রাহাজানী
সকল তন্ত্রের পরিপন্থী ।
তবুও আবার এদের সাথেই
সব তন্ত্রের সম্প্রীতি
যারা বলে যুদ্ধ নয়, শান্তি চাই,
তারাই প্রতিদিন যুদ্ধের সানাই বাজায় ।
বৃহত্‍ শক্তি, মাঝারি শক্তি আর ক্ষুদ্র শক্তির পাল্লায়
সাধারণ মানুষ আজ চরম হতাশায় ।
অসহায় মানুষের করুণ আর্তনাদে
বিধাতা তাকালেন মুখ পানে ।
আজ তাই চারিদিক থেকে আওয়াজ আসছে
উন্নতির সকল তন্ত্র এখন বিকল যন্ত্র ,
মানবতার মুক্তির জন্য

ইসলামই মূলমন্ত্র ।
‍‍‍‌‍‍‍
তুমি এলেনা বলে
শহীদুল হক বাদল

তুমি এলে না বলে
তপ্ত দুপুর ভরা রৌদ্রের ঝাঝাঁলো গন্ধে ।
বড় নিঃশব্দ কাটে নির্ঘুম আমানিসা
বিষেন্ন ফিরে যায় দুঃস্বপ্নরা ।
শুধু তুমি এলেনা বলে,
আজ দুযুগ দুঃস্বপ্নের শেষ জন্মদিন ।
বনারন্য; সব ছেয়ে গেছে
ঘাসফুলের সাজানো বাগান
নক্ষত্রে হাতরে ফিরি অনাগত প্রতিক্ষার ।
বল; আর কত সুখ পেলে
ঐ দুঃখগুলো ফিরিয়ে দেবে ।
ফিরে এসো রাত্রি- ।
ফেনীল সমুদ্র-ভরা এই ঢেউয়ের বুকে ।
শক্ত করে ধরো হাত ; আজন্ম লালিত
এই প্রিয়মান বিশ্বাসের ।
‍‍‍‌‍‍‍
পংক্তিমালা
শীর্ষেন্দু শেখর দীপ (বরিশাল)

১.
ঝড়ে যাওয়া--
ঝড়ে যাওয়া মানে ঝরে পড়া নয়,
ঝরে পড়া মানে নিঃশেষ হওয়া নয়।
কেননা ঝরে পড়া ফল-
ফলের বীজই জন্মদেয় বৃহত্‍ বৃক্ষ।।

২.
শ্বাস ভারী হওয়া বাতাসে
ভেসে বেড়ায় মন,
নিজের কল্পনা বেঁচতে উত্‍সাহী
বিক্রেতা এ জীবন।।

৩.
খুচরো পয়সা জমিয়ে জমিয়ে
কিনেছিলাম একটি গোলাপ চারা,
বহুদিন পরে অমৃত দেয় না
গোলাপ, কাটার বিষ ছাড়া।।

প্রশ্ন
মশিউল আলম বিদ্যুত

তখনও কি তুমি সুন্দর?
যখন, শিশুর কান্না মুছবার নেই কোন আঁচল
নেই ক্ষরা, আছে পিপাসিত বুক;
মধুময় ক্লান্তি নেই, আছে অসাড় জীবন
তবু বাঁচবার প্রত্যাশায় কোন মৃত্যঞ্জয়ী হাহাকার।

তখনও কি তুমি শান্ত?
যখন, মরন আচ্ছন্ন করেছে হৃদয়কে
বিভিষীকাময় পথ, হারাবার নেই কিছু;
যখন, পেয়ে হারানোর ব্যথায় জর্জরিত বুক,
বুক খালি করা মায়ের শুন্যতা।
নিরব, নিস্তব্ধ পৃথিবীতে ক্ষুধার আহবান
তবুও নেই বিরাম আছে জ্বয়গান।

একটু খানি দেখা
সাগর মাহমুদ (বরিশাল)

একটু খানি দেখা আর
একটু খানি হাসি
এমন করে পিরিতে কি আর
মোন ভরে নাকি।
চোখে চোখে কথা হয়
হয় ইসারায়
কেউ যেন না দেখে
এই শুধু ভয়।
মানছি আমি শত বাঁধা
আছে তোমায় ঘিরে,
তাই বলেকি একটু দেখা
হবেনা হায় রে,
তোমায় দেখতে কত কথা
খরচ করতে হয়
তার পরেও একটু দেখতে আসনা
গেটের কাছে হায়।

আমার পাখি
সাগর মাহমুদ (বরিশাল)

আয়রে পাখি উরাল দিয়া
আমার খাচায় আয়
সোনার সিকল এবার আমি
পরাইমু তোর পায়।
সারাটা দিন বসে থাকি
ছোট দোকানটায়
এই বুঝি আমার পাখি
ডাকে ইসারায়।
পাখির কথা মোনে হইলে
পারিনা ঠিক থাকতে
মোনটা চায় হারিয়ে যেতে
দূরে কোথা অজানাতে
আমার পাখি আমায় ছাইরা
উরাল দিতে চায়।

পংক্তিমালা
অরুণ (ঢাকা)

১.
চলিতেছে গাড়ি আমি বসি বাতায়নে
ছুটিতেছে তরুরাজি, দেখি সম্মোহনে ।।

ধয়িতেছে যান ধায়িছে জীবন সাথে
কারো তরে কিছু থেমে নাই দিবা রাতে ।।
পিছে পরে গেলেও লবেনা কেউ মনে।

অসীম সত্বার ভাগ পেয়েছি আমাতে
গূঢ় ভাবনায় বিস্ময় তাই হিয়াতে ।।
"আমি" সত্বা বেঁচে রবে, এ দেহ বিহনে।
সংশয় আর প্রশ্নবানে নিত্য দহি


মন অতীতে ভ্রমে, সময় যায় বহি ।।
কেউ নামে কেউ যাবে দূর ষ্টেশনে।

পংক্তিমালা
অরুণ (ঢাকা)

২.
চাড়লি যদি ঘর কেন এলি ফিরে
ওরে কাপুরুষ মরন ছিলনা কিরে??

অবহেলা অপমান পদাঘাত পেয়ে
কেঁদে রুদ্ধশ্বাসে পথে গিয়েছিলি ধেয়ে ।।
কোন মুখে সেই ঘরে প্রবেশিলি ধেয়ে?

যে জীবন পায়নি একটু ভালবাসা
সে লাঞ্ছিতরে বাঁচাতে তোর এত আশা??
লজ্জা নেই পুনঃ ডুবিস আখিঁর নীরে?

ব্যাথিত হইতে পারে তোর বেদনায়
স্পষ্ট যদি দেখলি কেহ নাহি হায় ।।
কোন আসায় এখনো রয়েছিস নীড়ে?

যত দুঃখ অগ্নি জ্বলুক তোর বুকে
আর সবে তো থাকে ঠিকই পূর্ন সুখে ।।
নদীর মাঝে ডুবে যা, ভিরিসনে তীরে।

এই বিভাগের জন্য লেখা আহ্বান করা হচ্ছে
আজই লেখা ডাকে বা ই-মেল করে নিম্নের ঠিকানায় পাঠান....
আপনি আপনার মতামত পাঠাতে পারেন অথবা নিম্নলিখিত ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন।
Copyright 2004-2005© and all rights reserved by Computer Clinic.
Looking for Bangla Book? Bangla Boi is currently the one of the biggest Bangla premiere website on the net! Unlike other websites, our users know each other share there taught about Bangla Book, leave feedback who is the most famous Bangla Artist and communicate with each other for Bangladesh current news, where to find Bangla Books. Its hard to get Bangla Book in USA. www.Banglaboi.com is the place where you can find Bangla Books, Bangla Poem, Bangla Bangla desh, Bangla cafe, download Bangla, Bangla book, Bangla story, amar Bangla ,sonar Bangla, Bangla TV, Bangla software, Bangla card,Bangla web.
Bangladesh newspaper, Bangladesh news, Dhaka Bangladesh, Bangladesh cricket, Bangladesh embassy, university Bangladesh, pictures of Bangladesh, Bangladesh website, map of Bangladesh, Bangladesh newspaper, Bangladesh news, Dhaka Bangladesh, bank Bangladesh, Bangladesh cricket, Bangladesh embassy, university Bangladesh, pictures of Bangladesh, Bangladesh website, map of Bangladesh, job Bangladesh, Bangladesh girls, Bangladesh India, west Indies, Bangladesh export, Bangladesh education, Bangladesh hotel, Bangladesh company, Bangladesh association, Bangladesh government, Bangladesh chat, tourism Bangladesh, Bangladesh flood, Biman Bangladesh, Bangladesh budget, model Bangladesh, Bangladesh TV, garments Bangladesh, textile Bangladesh, history of Bangladesh